গোলাপগঞ্জে হত্যা চেস্টা মামলায় ২জন কারাগারে
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৩, ৫:৩৪ অপরাহ্ণগোলাপগঞ্জে হত্যা চেষ্টা মামলায় ২জনকে দুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১ নভেম্বর) আসামিরা হাজিরা দিতে গেলে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালত তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে প্রেরণকৃতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের নলুয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বাহার উদ্দিন (৫০) ও বোরহান উদ্দিন বুলবুল (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী সালেহ আহমদ হিরা।
মামলা সুত্রে জানা যায়, বাঘা ইউনিয়নের নলুয়া গ্রামে বাহার উদ্দিন ও বুরহান উদ্দিন আমাদের পারিবারিক কবরস্থানের পাশে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। তারা এখান থেকে মিজানুর রহমান মন্টুর বাড়ির রাস্তার পাশের গাছ কেটে অনুমতি ছাড়াই জোরপূর্বক পাইপ দিয়ে বালু অন্যত্র নিয়ে যাচ্ছে। যার জন্য তিনি বাধা দিলে তারা আমাদের অব্যাহত হুমকি ধামকি দিয়ে আসছে।
গত ২৩ সেপ্টেম্বর মিজানুর রহমান মিন্টুর চাচি পতি বেগমকের বাড়িতে প্রবেশ করে বাহার উদ্দিন ও বুরহান উদ্দিন জোরপূর্বক দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে গাছ পালা কেটে বাড়ি দখলের চেষ্টা করে। এসময় পতি বেগম বাধা দিলে তাকে প্রাণে মারার জন্য তারা মাথায় দা দিয়ে কুপ দেয়। পতি বেগমের চিৎকার শুনে তার দুই ছেলে রাকিব আলী ও মতিউর রহমান ছুটে আসলে তাদেরও মারাত্মক জখম করা হয়। এসময় মিন্টুর চাচাতো ভাই সোয়াইব ও আমার বৃদ্ধ মা ছায়া বেগম প্রতিবাদ করলে তাদেরও হামলা করে জখম করা হয়। এ খবর পেয়ে মিন্টু বাড়িতে আসলে তাকেও প্রাণের মারার উদ্দেশ্যে হামলা করা হয়।
এ ঘটনায় মিন্টু মিয়া বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং ১৫/২২৯) এই মামলায় তারা আদালতে হাজির হলে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।





