মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করে দেখার সুযোগ নেই: এমপি আখতার
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও এমপি আখতার হোসেন।
মঙ্গলবার (৩০ জুন) সংসদ ভবনে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একপর্যায়ে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, জুলাই আহতদের ২০ হাজার থেকে ১০ হাজার পর্যন্ত ভাতা রাখা হয়েছে। সংসদ সদস্য ফজলুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করতে যেয়ে জুলাইকে অপমান করেছেন। মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করে দেখার সুযোগ নেই।
জুলাই জাদুঘর দ্রুততম সময়ে উদ্বোধনের দাবি জানিয়ে তিনি বলেন, জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম সচল রাখতে হবে। জুলাই জাদুঘর দ্রুত খুলে দিতে হবে, না হলে অনেক স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যেতে পারে।
এ সময় বছর শেষে বাজেট ঘাটতি বৃদ্ধি পাবে উল্লেখ করে এমপি আখতার হোসেন বলেন, সবমিলিয়ে বড় ধরনের ঘাটতি বাজেট পাস হয়েছে। আমরা ১ বছর এটি পর্যবেক্ষণ করতে চাই।
সরকারি দল এবং বিরোধী দলের সদস্যদের মধ্যে যাতে কোনো বৈষম্য না রাখা হয়, সেই প্রস্তাব করেছেন বলেও তিনি মন্তব্য করেন।
- নীরব চাকলাদার



