নকল সিগারেট বিক্রির দায়ে সিলেটে দোকানকে জরিমানা
সিকডে
প্রকাশিত হয়েছে : 18 October 2026, 11:27 PM
সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় নকল সিগারেট বিক্রির দায়ে একটি মুদি দোকানকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ অক্টোবর) বিকেল চারটার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে প্রত্যাশা বাজার নামের একটি মুদি দোকানে নকল সিগারেট বিক্রির অভিযোগে জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে দোকানমালিককে সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়িত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।
তানভীর হোসাইন সজীব বলেন, জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অভিযানে অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, নকল পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হলে তা বরদাশত করা হবে না। জনস্বার্থ রক্ষা ও বাজারে অনিয়ম প্রতিরোধে জেলা প্রশাসনের অভিযান চলবে।
এম এইচ আ



