সিলেটে মুয়াজ্জিন কল্যাণ সমিতির তাফসিরুল কুরআন মহাসম্মেলন শনিবার
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 16 October 2026, 9:57 PM
মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে ১৫তম বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলনশনিবার নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে অনুষ্ঠিত হবে। বেলা ২টা থেকে শুরু হয়ে সম্মেলন চলবে মধ্যরাত পর্যন্ত।
সম্মেলনে তাফসির পেশ করবেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির ও সমিতির উপদেষ্টা মুফতী রশীদুর রহমান ফারুক (পীর সাহেব বরুনা), মুফতী মুস্তাকুন্নবী কাসেমী (ঢাকা), মুফতী মেরাজুল হক (ঢাকা), মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী (ঢাকা), মুফতী রেজাউল করিম আবরার (ঢাকা), মৌচাক জামে মসজিদ সিলেটের খতিব মুফতী খন্দকার হারুনুর রশিদ, জালালাবাদ আবাসিক এলাকার জামে মসজিদ সিলেটের ইমাম ও খতিব মাওলানা শুয়াইব আহমদ, সমিতির উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া এবং মুঈনুল ইসলাম লামাশ্যামপুর হরিপুরের মুহতামিম মাওলানা মীম সুফিয়ান প্রমুখ।
মাহফিলে সভাপতিত্ব করবেন জামেয়া নুরিয়া ইসলামিয়া ভার্থখলা সিলেটের প্রিন্সিপাল ও সমিতির উপদেষ্টা হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসা সিলেটের মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ী, জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসা সিলেটের শিক্ষা সচিব ও সমিতির উপদেষ্টা মুফতী শফিকুর রহমান, জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া নয়াসড়ক সিলেটের মুহতামিম মাওলানা শায়খ সাইফুুল্লাহ এবং সমিতির সভাপতি মাওলানা সাইদুর রহমান।
মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন হারিছ এক বিজ্ঞপ্তিতে সম্মেলন সফল করতে যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক কামাল আহমদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান। অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন সমিতির সদস্য হাফিজ আব্দুল হাফিজ।
এম এইচ আ



