সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক তিন শতাধিক
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : 16 October 2026, 9:38 PM
সিলেট নগরীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে তিন শতাধিক কিশোরকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত এক সপ্তাহ ধরে চলা এ অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ১৭০ জনের অভিভাবককে ডেকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৩০ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এসএমপি কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানান, অভিযানে আটক কিশোরদের মধ্যে ১৭০ জনের অভিভাবককে ডেকে আনা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী অভিযানে আটক হয়েছেন, তাঁদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাকি ১৩০ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
এম এইচ আ



