মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আব্দুল কাইয়ুম চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : 16 October 2026, 9:30 PM
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত তৃতীয় জেলা সোতোকান কারাতে সেমিনার ও ড্যান গ্রেডিং (ব্ল্যাক বেল্ট) পরীক্ষা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিশেষ করে কারাতে প্রশিক্ষণ তরুণদের আত্মরক্ষার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে সহায়তা করে। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটবে। একই সঙ্গে তারা বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।
কারাতেসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে তরুণদের অংশগ্রহণ বাড়াতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সিলেটের ক্রীড়াঙ্গনের সম্ভাবনার কথা তুলে ধরে বিসিবির এই পরিচালক বলেন, ক্রিকেটের পাশাপাশি কারাতেসহ অন্যান্য খেলাধুলায়ও সিলেটের খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সক্ষমতা রয়েছে। প্রশিক্ষণ, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি হবে।
এম এইচ আ




