জার্মানির প্রতি ভালোবাসা অটুট থাকবে, আপাতত বাই বাই
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
২০২৬ ফিফা বিশ্বকাপে বড় অঘটনের জন্ম দিয়ে রাউন্ড অব ৩২ থেকেই জার্মানিকে বিদায় করে দিয়েছে প্যারাগুয়ে। মঙ্গলবার (৩০ জুন) রাতে ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় দক্ষিণ আমেরিকার দলটি।
জার্মানির এই হারে ভক্তরা দুঃখভারাক্রান্ত। এই রেশ পড়েছে শোবিজ অঙ্গনেও। তবে কেউ কেউ বলেছেন এই হারে জার্মানির পাশেই রয়েছেন অনুরাগীরা।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া ফেসবুকে জার্মানির জার্সি পরা একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, জার্মানির ঐতিহ্যবাহী সাদা রঙের হোম জার্সি এবং ব্লু জিন্স পরে স্মিত হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। তবে ছবির ক্যাপশনে প্রিয় দলের খেলায় ক্ষোভ ও অভিমান ঝরে পড়েছে এই তারকার।
স্পর্শিয়া তার পোস্টে লিখেছেন, হারো, ভালো খেলে হারো? হারো, বড় টিমের কাছে হারো? এভাবেই হতাশ (ডিসঅ্যাপয়েন্ট) করতে থাকো, তবুও আমি সমর্থন করে যাব। যবে থেকে ফুটবল বুঝি, যবে থেকে ফুটবল দেখি, তবে থেকে ভালোবাসি।
সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের গৌরবময় অতীতে ফেরার আশা ব্যক্ত করে তিনি আরও লেখেন, একদিন এই জার্মানি দল তাদের আগের গৌরব ফিরে পাবে, ঠিক তাদের আগের মহান প্রজন্মের মতো। জার্মানির প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে। আপাতত বাই বাই!
নীরব চাকলাদার



