কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে সুখবর
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে বড় সুখবর খবর পেয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে পূর্ণ অনুশীলনে ফিরেছেন দলের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো।
গ্রুপপর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন হাঁটুতে চোট পেয়ে তিনি মাঠ ছাড়েন রোমেরো। চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে ছিলেন তিনি। জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচেও তাকে বিশ্রামে রাখা হয়। তার পরিবর্তে একাদশে সুযোগ পান ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি।
তবে চোট কাটিয়ে পুরো দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন রোমেরো। সোমবার কানসাসে মাঠের অনুশীলনে অংশ নেন তিনি। এর আগে আলাদা করে ফিটনেস ও রিহ্যাব সেশন চালিয়ে যাচ্ছিলেন ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।
কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে রোমেরোর অনুশীলনে যোগ দেওয়ার খবর আর্জেন্টিনা শিবিরে যে বড় স্বস্তি এনে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সবকিছু ঠিক থাকলে কেপ ভার্দের বিপক্ষেই মাঠে দেখা যেতে পারে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে।
আগামী ৪ জুলাই রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে।
- নীরব চাকলাদার



