বিশিষ্ট ব্যাংকার আহছান মিয়ার ১৫তম মৃত্যু বার্ষিকী সোমবার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৩, ৮:৫৮ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের প্রাক্তন কর্মকর্তা ও ব্যাংক অফির্সাস ক্লাব সিলেটের সিনিয়র সদস্য মরহুম মোঃ আহছান মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী সোমবার। মরহুম আহছান মিয়া বাংলাদেশ ব্যাংক অফির্সাস এসোসিয়েশন, ব্যাংক অফির্সাস ক্লাব, বঙ্গবন্ধু পরিষদ, লামাকাজী লালারগাঁও জামে মসজিদ, ,মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি ২০০৮ সালের ৩০ অক্টোবর উপশহরস্থ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মরহুমের ১৫তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষে মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
তিনি আমেরিকা প্রবাসী সাংবাদিক ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সচিবালয়ের প্রাক্তন কর্মকর্তা সিদ্দিকুর রহমান সুমন এবং আবাহনী ক্রীড়া চক্রের সমাজকল্যান সম্পাদক মোস্তাফিজ রোমানের বাবা ।




