বর্ণাঢ্য আয়োজনে দেশ যুব সংগঠনের যুগপুর্তি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ১২:১১ পূর্বাহ্ণ
দেশ যুব সংগঠন’ সিলেটের এক যুগ পুর্তি উৎসব সিলেট জেলা পরিষদে পালিত হয়। এ উপলক্ষে ২০ অক্টোবর শুক্রবার বিকেলে দেশ পরিবেশ এওয়ার্ড-২০২৩ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা’র সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশনের পর যুব সংগঠন সিলেট ও দেশ থিয়েটার সভাপতি নাট্য অভিনেতা কামাল আহমদ দুর্জয় এর স্বাগত বক্তব্যের মধ্য শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম শামীম বলেন, পরিবেশ রক্ষার নৈতিক দায়িত্ব ও কর্তব্য আমাদের সকলের।
।তিনি বলেন- খাল, বিল, নদী, নালা, হাওর, জলাশয়, পুকুর, পাহাড় ও টিলাকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসা এখন সময়ের দাবি।
প্রধান আলোচকের বক্তব্যে স্বর্ণপদক প্রাপ্ত
বৃক্ষপ্রেমি সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, পরিবেশ আমাদেরকে সুস্থ সুন্দর ভাবে বেঁচে থাকার শক্তি যোগায়। তাই পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা না নিলে মানুষের জীবন মৃত্যু ঝুঁকিতে থাকবে।
সংগঠনের উপদেষ্টা, মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, যুক্তরাজ্য প্রবাসী ও সমাজ সেবিকা তাসনিয়া বেগম, (আসক) ফাউন্ডেশনের সভাপতি রকিব আল মাহমুদ, সংগঠনের উপদেষ্টা ও সিলেটের প্রথম নিবন্ধিত নিউজ পোর্টাল আজকের সিলেটের নির্বাহী সম্পাদক ওদক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এমদাদুর রহমান চৌধুরী জিয়া, ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সাহেদ মোশারফ, সিলেট জেলা পরিষদের কর্মকর্তা এ কে এম কামারুজ্জামান মাসুম, অভিনেতা ইমতিয়াজ কামরান তালুকদার।
অনুষ্ঠানে পরিবেশের উন্নয়ন, বৃক্ষ রোপণে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ পরিবেশ রক্ষায় ৩গুনী ব্যক্তিকে দেশ এনভায়রনমেন্টাল এওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে সঙ্গীত সন্ধ্যায় জনপ্রিয় সংগীত শিল্পী বাউল বিরহী কালামিয়া,
ইকবাল সাঁই, নৃপেন্দ্র দাস,ফকির বাউল মাহমুদা আক্তার, বাউল বশির উদ্দিন সরকার, এর কন্ঠে বাজনার সুরধনি তবলার তাল দর্শকদের নাচেএক প্রাণ বন্ধ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করে দর্শকরা।




