কোম্পানীগঞ্জে উপমা ছাত্র কল্যাণ সংঘের উদ্যোগ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৩, ১:১০ পূর্বাহ্ণসিলেটের কোম্পানীগঞ্জে উপমা ছাত্র কল্যাণ সংঘের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে সচেতনতা উপলক্ষে মানবিক ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।
শনিবার(৭ই অক্টোবর) সকাল ১০ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বৃহত্তর তেলিখাল এলাকার শিক্ষা ও সামাজিক সংগঠন উপমা ছাত্র কল্যাণ সংঘের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদ আহমদ জাবুরের সভাপতিত্বে ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মাহমুদুল হাসান নাঈম এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুহেল মিয়ার যৌথ সঞ্চালনায় সংগঠনের সদস্য সোহাগের কুরআনের তেলাওয়াতের মাধ্যমে তেলিখাল কবির শাহ কমিউনিটি সেন্টারে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে সচেতনতা উপলক্ষে মানবিক ক্যাম্পেইন শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন ২০০৮ সাল থেকে ১৪ই ডিসেম্বর শিক্ষা সেবা শান্তি মৈত্রী এই স্লোগানকে সামনে রেখে উপমা ছাত্র কল্যাণ সংঘের যাত্রা শুরু হয়। শিক্ষার মান উন্নয়নে বৃহত্তর তেলিখাল এলাকার প্রত্যেকটি গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে ঝরে পড়া এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে পাশাপাশি করোনা মহামারি,বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এলাকার মানুষদের সর্বাত্মক সহযোগিতা করেছে।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন উপমা ছাত্র কল্যাণ সংঘের এমন আয়োজনের কথা শুনেই কাজের ব্যস্ততা রেখে মানবিক ক্যাম্পেইনে উপস্থিত হয়ে বেশ মুগ্ধ হয়েছি।এই সংগঠনের শুরু থেকে মেধাবী ছাত্ররা নেতৃত্ব দিয়ে আসছেন। প্রোগ্রামে আসার আগে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম তাদের প্রত্যেকটি কাজ এলাকার মানুষের কাছে প্রশংসার দাবীদার। আগামীতে তাদের প্রত্যেকটি প্রোগ্রামে উপজেলা প্রশাসন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এছাড়াও তিনি মাদক ও দুর্নীতির বিরুদ্ধে একটি প্রোগ্রাম করার জন্য আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রিপন আহমদ বলেন সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বৃহত্তর তেলিখাল এলাকার মেধাবী,ঝরে পড়া ও সকল শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদের পাশে দাড়ানো। কিন্তু এর পাশাপাশি এই সংগঠন এলাকার বিভিন্ন দূর্যোগের সময়ে মানুষের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছে। আর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রিয় সংগঠন থেকে সংবর্ধনা পেয়ে আমি অনেক আনন্দিত।আমি আশাবাদী এই সংগঠন থেকে তোমরাও বিভিন্ন সেক্টরে শ্রেষ্ঠ হয়ে সংবর্ধনা সংবর্ধিত হবে।
এছাড়াও তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা রওশন আরা বেগম বলেন এই সংগঠনের বেশিরভাগ সদস্য আমার ছাত্র তাদের এমন মহৎ আয়োজনে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবথেকে থেকে আনন্দের বিষয় হলো আমি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তাদের উপমা ছাত্র কল্যাণ সংঘ এর পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে নিজেকে গর্বিত মনে করছি পাশাপাশি সংগঠনের সকল সদস্যদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
রক্তদানে সচেতনতা নিয়ে বক্তব্যে মাহমুদুল হাসান নাঈম বলেন মহৎ কাজ রক্তদান রক্ত দিন জীবন বাচাঁন।আমরা অনেকেই রক্ত দিতে ভয় পাই এবং পরিবারের কাউকে রক্ত দিতে বাধা দেই কিন্তু এইটা জানিনা যে প্রতি তিন মাস পর পর রক্তদানের ফলে নিজের শরীরের পাশাপাশি একজন রোগীর উপকার হবে।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন তেলিখাল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ফজলুর রহমান, তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তছিল উদ্দিন, কবির শাহ কমিউনিটি সেন্টারের স্বত্তাধিকারী বুলবুল আহমদ, বিশিষ্ঠ ব্যবসায়ী ফজর উদ্দিন।
উপমা ছাত্র কল্যাণ সংঘের সহ সাধারণ সম্পাদক লিমন আহমদ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান,শিক্ষা ও পাঠাগার সম্পাদক জাবেদ আহমদ,ত্রুীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল হাসান, ছাত্র ও বৃত্তি সম্পাদক আকমল হোসাইন,কার্যকরী সদস্য আবু আশরাফ,আবুল হাসান,তাসকির আহমদ,সদস্য আলেক,হোসাইন,আবু তালেব,মহিম,তায়েফ, সুহাগ,তুহিন,সৌরভ,তায়েব, হাগ,মিয়া,মুজাম্মিল,রিফাত,পারভেজ সহ অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপমা ছাত্র কল্যাণ সংঘের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদ আহমদ জাবুর উক্ত মানবিক ক্যাম্পেইনে বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন তাদের এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের বক্তব্যে সহমত পোষণ করে শীঘ্রই মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রোগ্রাম এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সাদিকুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিকাল ৪ ঘটিকা পযর্ন্ত বৃহত্তর তেলিখাল এলাকায় সেইফটি সোশ্যাল অর্গনাইজেশনের সদস্যদের সহযোগিতায় এবং উপমা ছাত্র কল্যাণ সংঘের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রায় ৭শ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সিলেটসংবাদ/হান্নান





