লন্ডনে হাসিনা বিরোধী বিক্ষোভ মিছিলে মিমের নেতৃত্বে শতাধিক মহিলা নেত্রীর অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৩, ১০:২৮ অপরাহ্ণ
লন্ডনে শেখ হাসিনার আগমনের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হোটেল তাজ এর সামনে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার ( ৩ অক্টোবর) এই বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেত্রী ফারহা ফাতেমা মিমের নেতৃত্বে শতাধিক মহিলা নেত্রী অংশগ্রহণ করেন।
মহিলা নেত্রীরা অংশগ্রহনের সময় শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড প্রদর্শন করেন। এসময় নেতাকর্মীরা মিছিলটিকে করতালির মাধ্যমে স্বাগত জানান।
জানা যায়, মিছিলে নেতৃত্ব দানকারী ফারহা ফাতেমা মিম সিলেটের ওসমানী নগর উপজেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। দেশে থাকাকালীন সময় আওয়ামী লীগ সরকার কর্তৃক বিভিন্ন হেনস্থা ও হয়রানির শিকার হয়েছিলেন তিনি।




