জন্মদিনে সবার ভালোবাসায় সিক্ত হাবিবা আক্তার সাবাহ
সিকডে
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩, ১০:৫৯ অপরাহ্ণসিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য,দৈনিক আলোকিত সিলেট, অনলাইন নিউজ পোর্টাল সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকমের সিনিয়র রিপোর্টার ও সাপ্তাহিক সিলেটের আওয়াজের স্টাফ রিপোর্টার নগরীর ১০ নং ওয়ার্ডের হিয়াবরণ মোল্লাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা সাংবাদিক মো: আলমগীর আলমের একমাত্র মেয়ে হাবিবা আক্তার সাবাহ’র (১১তম) জন্মদিন ছিল গতকাল (৩১ অক্টোবর) মঙ্গলবার।
সাবাহ’র জন্মদিন উপলক্ষে রাতে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে কেক কাটা হয় ।
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আলমগীর আলমের বড় ভাই সমাজ সেবক ও রাজনীতিবিদ সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম,সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, দৈনিক ভোরের ডাক’র সিলেট জেলা প্রতিনিধি এম এ হান্নান।
আরো উপস্থিত ছিলেন সজল আহমদ, সাংবাদিক আলমগীর আলমের ভাতিজা ইশমাম,সাংবাদিক পুত্র ইফতি ও মেয়ে হাবিবা আক্তার সাবাহ। শুভ জন্মদিনে উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মেয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা চেয়ে সবার কাছে দোয়া চেয়েছেন সাবাহ’র পিতা সাংবাদিক মোঃ আলমগীর আলম।
সিলেটসংবাদ/হান্নান





