অবশেষে পোস্টমর্টেম ছাড়াই বাড়ি পৌছালো নিহত বাসনের মৃতদেহ
সৈয়দ রাসেল আহমদ
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৩, ১:১২ পূর্বাহ্ণদিনভর নানা জল্পনা কল্পনা শেষে লেগুনা চালক বাসন আহমদের মৃতদেহ রাত ১২:২০ মিনিটের সময় এম্বুলেন্সযোগে তার নিজ বাড়িতে এসে পৌছায়।
নিহত বাসনের মৃতদেহ ছাড়িয়ে নিতে প্রায় চার ঘন্টা জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে কয়েক হাজার যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
জানা যায়,মঙ্গলবার (৩ অক্টোবর) পোস্টমর্টেম ছাড়া লাশ মর্গ থেকে ছাড়িয়ে আনতে গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলামের একটি স্বাক্ষর নিতে আসেন নিহতের পরিবার। গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ কমিটির সাধারণ সম্পাদক লিলু মিয়া জানান ওসি রফিকুল ইসলামের স্বাক্ষর না দেয়ার প্রতিবাদে আমরা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছিলাম। তবে প্রায় চার ঘন্টা পর গোলাপগঞ্জ থানা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুদীপ দাসের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
বাসন আহমদ গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের বোলাইহাটি (কোনাপাড়ার) মৃত শফিক মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন থেকে লেগুনা চালিয়ে আসছিলেন।
গত ২৫ সেপ্টেম্বর হেতিমগঞ্জ বাজারে দাড়ানো অবস্থায় একটি মাইক্রোবাস ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২ অক্টোবর (সোমবার) আহত বাসন আহমদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।





