কেন্দ্রীয় শ্রমিক পার্টির সভাপতি শাখাওয়াত হোসেনের সাথে জেলা থ্রি-হইলার টমটম শ্রমিক ইউনিয়নের সাক্ষাৎ
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৩, ৭:৪৫ অপরাহ্ণজাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাখাওয়াত হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সিলেট জেলা থ্রি-হইলার টমটম শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ। শনিবার (১৯ আগস্ট) বেলা ১২টায় নগরীর দাশপাড়া বাজারস্থ প্রধান কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সিলেট জেলা থ্রি-হইলার টমটম শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ দাবি জানিয়ে বলেন, আমাদের শ্রমিকরা অনেক শ্রমের বিনিময়ে থ্রি-হইলার টমটম চালিয়ে সংসার পরিচালনা করে যাচ্ছেন। ছেলে-মেয়েদের লেখাপড়া খরচ সহ সংসারের উন্নতিতে তারা কাজ করছেন। কিন্তু বর্তমানে পুলিশের অত্যাচারে তারা ঠিকমত রোডে গাড়ি চালাতে পারছেন না। তাই আপনার মাধ্যমে সরকারের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে শ্রমিকরা থ্রি-হইলার টমটম চালাতে পারেন এবং পাশাপাশি নেতৃবৃন্দ নিবন্ধনেরও দাবি জানান।
সিলেট জেলা থ্রি-হইলার টমটম শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহিন আলমের পরিচালনায় মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকপার্টির সিলেট জেলা আহ্বায়ক আব্দাল হোসেন আফজল, সিলেট জেলা থ্রি-হইলার টমটম শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি নুুরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, সহ প্রচার সম্পাদক শেখ রিপন, জৈন্তা থানার সাধারণ সম্পাদক আব্দুর রব, সহ ক্রীড়া সম্পাদক মো. জহির উদ্দিন, আনোয়ার, জসিম প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেটসংবাদ/হান্নান






