সেতুবন্ধন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
ফাইজা রাফা
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৩, ১:৪৯ পূর্বাহ্ণসেতুবন্ধন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
৩মার্চ ২০২৩ রোজ শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুরের শিমুলবাগান ও নীলাদ্রিতে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতুবন্ধন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা নেছার আহমাদ জামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাসুক মিয়া কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সহ প্রায় ৪২ অভিযাত্রী উপস্থিত ছিলেন এ আনন্দ অনুষ্ঠানে।
সকাল ৯ঃ০০ টার সময় নগরীর বন্দর বাজার পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আনুমানিক দুপুর ৩ঘটিকায় মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে যায় পিকনিক বাহি বাস।
বনভোজনের আকর্ষণীয় দিকগুলোর মধ্যে অন্যতম ছিল রেফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুপুরের মধ্যাহ্নভোজনের পরপরই শুরু হয় মনগ্রহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে অংশগ্রহণ করেনই সেতুবন্ধন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের সদস্য সহ পর্যটক বৃন্দ ।
মনোগ্রো সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে খেলাধুলা এবং রেফেল ড্র তে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সেতুবন্ধন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ এর বার্ষিক বনভোজনে অভিযাত্রীদের মধ্যে এক আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে ।
উল্লেখ্য সেতুবন্ধন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ প্রতি বছরই এভাবে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয় বার্ষিক বনভোজনের আনন্দ উচ্ছাস অনেক পরিমাণে বেশি ছিল। বার্ষিক বনভোজন সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।সেতুবন্ধন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কামাল আহমদ ও সাধারণ সম্পাদক আহমদ জাছিম চৌধুরী রায়হান
সিলেটসংবাদ/হান্নান






