সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা: ৯ জন খালাস, ১ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ

সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা ও হত্যা চেষ্টা মামলায় হাফেজ সৈয়দ নাঈম আহমেদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেট বিভাগীয় বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সুরকার এ রায় ঘোষণা করেন। এছাড়া এই মামলায় ৯ জন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন।
আবুল হোসেন জানান, মামলার মোট ১২ আসামির মধ্যে ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া দুই আসামির মৃত্যু হওয়ায় তাদের নাম অভিযোগ থেকে বাদ দেওয়া হয়। অপর আসামি হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।
- ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের এক জনসভায় ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় স্থানীয় যুবলীগ নেতা নূরুল হক নিহত হন এবং সুরঞ্জিত সেনগুপ্তসহ অন্তত ২৯ জন আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ছিলেন বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নীরব চাকলাদার



