৪নং ওয়ার্ডে দোয়া চেয়েছেন আলম খান মুক্তি
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৩, ৪:৩৪ অপরাহ্ণসিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি নগরীর ৪ নং ওয়ার্ডের আম্বরখানার কলোনি জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করে দোয়া চেয়েছেন। তিনি পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে এলাকার ময়-মুরুব্বি ও মুসল্লী-কেরামগণ এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। তিনি আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন ও স্মার্ট ওয়ার্ড গড়তে সকলের দোয়া চান৷
শুক্রবার (৩রা মার্চ ২০২৩ইং) নগরীর ৪ ওয়ার্ডের কলোনি জামে মসজিদে এলাকার ময়-মুরুব্বি ও মুসল্লী-কেরামগণ এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে তিনি পবিত্র জুম্মার নামাজ আদায় করেন এবং দোয়া চান।
এসময়ে উপস্থিত ছিলেন, আম্বরখানা সরকারি কলোনী মসজিদের মতল্লি কলোনী কোয়ার্টার এর সভাপতি,মো: ইসমাইল মিয়া, সাধারণ সম্পাদক মাসুক মিয়া , কলোনী কোয়ার্টার এর সাবেক সাধারণ সম্পাদক সেলিম মিয়া,জাবের আহমদ, আব্দুস সত্তার,শিমুল শেখ,শফিকুর রহমান, এডভোকেট জামান, আম্বরখানা সিএনজি স্টেনডের সাধারণ সম্পাদক মুস্তাক আহমদ লিটন আহমদ,হানিফ খান,ফারুকুল ইসলাম ফারুক, আনোয়ার সিদ্দিকি, শেখ শহীদ সহ এলাকার বিশিষ্ট মুরব্বি ও যুবক ভাইরা উপস্থিত ছিলেন।
সিলেটসংবাদ/হান্নান





