শান্তিগঞ্জে স্বাধীন সামাজিক সংগঠনের কমিটি গঠন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৩, ৭:৩৩ অপরাহ্ণ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় স্বাধীন সামাজিক সংগঠনের ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার(২৮ জুলাই) দুপুর ২ টায় শান্তিগঞ্জ বাজারে এই কমিটি গঠন করা হয়৷
কমিটি গঠনের পুর্বে সংগঠনের সাবেক সভাপতি জহিরুল ইসলাম অমিতের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আল-আমিনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়৷ এরপর সবার সম্মতিক্রমে নতুন কমিটির গঠন করে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মারুফ হোসেন মুজিব ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউপি সদস্য এমরান হোসেন৷
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইউপি সদস্য আব্দুল হালিম, মুজাহিদ খান, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শুষেন তালুলদার পিন্টু, সাংগঠনিক সম্পাদক শাহজাহান, সহ-সাংগটনিক সম্পাদক ইউপি সদস্য সুজন মিয়া, অর্থ সম্পাদক ইউপি সদস্য সুমন মিয়া, দপ্তর সম্পাদক আব্দুল গফফার, সমাজসেবা সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক লিটন মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ইউপি সদস্য নুর হোসেনসহ প্রমুখ৷ উক্ত কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবে।





