বিশ্বনাথ উপজেলাবাসী কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নুনু মিয়া
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৩, ৮:২৬ অপরাহ্ণবিশ্বনাথ উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
এক শুভেচ্ছা বার্তায় এস এম নুনু মিয়া বলেন, .ঈদুল আযহা আমাদের ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার দীক্ষা দেয়। মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্টি দূর্যোগ থেকে রক্ষা করেন।
আমাদের দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন এই অগ্রযাত্রায় সকলকে সহযাত্রী হতে হবে।
আমি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ঈদ মোবারক।



