চীন সফরে যাচ্ছেন শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৬, ৫:১১ অপরাহ্ণ

বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং দুই দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে চীন সফরের আমন্ত্রণ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার
চীনের সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস) এবং সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) এর যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশি যুব প্রতিনিধি দলের সদস্য হিসেবে তাদেরকে চীন সফরের জন্য মনোনীত করা হয়েছে। শনিবার (৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার।
জানা গেছে, প্রতিনিধি দলটি আগামী ২১ জুন থেকে ১ জুলাই ২০২৬ পর্যন্ত ১০ দিনের একটি শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশ নেবে। সফরকালে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থাকবে। সফরসূচি অনুযায়ী, প্রতিনিধি দলটির চীনের প্রধান তিনটি শহর কুনমিং (কিওমিং), বেইজিং এবং সাংহাই পরিদর্শন করার কথা রয়েছে।
এ বিষয়ে সভাপতি রাহাত জামান বলেন, ‘তরুণদের নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও আন্তর্জাতিক সহযোগিতাই আগামী বিশ্বের চালিকাশক্তি। এই সফরের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা দেশের শিক্ষার্থী ও যুবসমাজের উন্নয়নে কাজে লাগাতে চাই।’
সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের এক নতুন অগ্রযাত্রায় পদার্পণ করেছে। বন্ধুপ্রতিম দেশ চীনের অর্থনৈতিক সাফল্য, অভাবনীয় অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতি থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারব। এই সফর দুই দেশের ছাত্রসমাজ তথা তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে বড় অবদান রাখবে।’
এম এইচ আ




