দক্ষিণ সুরমায় বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পুরষ্কার বিতরণ
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
সিলেটের প্রবেশদ্বার নামে খ্যাত দক্ষিণ সুরমায় দক্ষ মানব সম্পদ গড়ে তোলার প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এসএসসি, দাখিল পরীক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্টান সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার ( ২৩মে) দুপুরে দক্ষিণ সুরমার অভিজাত ইনডোরে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল আহাদ।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন ,তথ্য ও প্রযুক্তির যোগে কম্পিউটার শিক্ষা ও কারিগরি শিক্ষার বিকল্প নেই ।পাঠ্য বিষয়ের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কে বাংলা ভাষার চর্চা মাতৃভাষার বিকাশ, শুদ্ধ ব্যবহার এবং সাহিত্য-সংস্কৃতি লালনের একটি চলমান প্রক্রিয়া করতে হবে একি সাথে আন্তর্জাতিক ভাষা ইংরেজি শিক্ষার গুরুত্ব দিতে হবে ।
প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বরণ আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সিলেটের জনপ্রিয় নাট্যাভিনেতা বেলাল আহমদ মুরাদ,মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম, সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন,দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রিয় অভিনেতা বেলাল আহমদ মুরাদ বলেন,তথ্য প্রযুক্তির এ যুগে তাল মিলিয়ে চলতে হলে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রম আর সঠিক অধ্যবসায় শিক্ষার্থীকে লক্ষ্যপানে পৌঁছাতে সাহায্য করে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভাগীয় প্রধান মো: মাসুম আহমদ।
প্রতিষ্টানের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা: খাদিজা বেগমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বুরহান উদ্দিন ভুইঁয়া মামুন।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় ১ম পুরস্কার বিজয়ী হন ইলাশপুর মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সাজিদুল ইসলাম। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়।
দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ সুরমার ২০টির অধিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
শিক্ষা/হা




