আসন্ন জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন হোসেইন আহমদ
জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৪, ৬:২০ অপরাহ্ণ
আসন্ন জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হোসেইন আহমদ( মোটর সাইকেল ) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে ব্যাপক প্রচার-প্রচারণা চালালেও নির্বাচনের আগ মূহুর্তে তিনি নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেন।
তিনি জৈন্তাপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘােষণা দেন।
সোমবার (১৩ মে-২০২৪ খ্রি:) বিকেল সাড়ে ৩ টায় জৈন্তাপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের মাঠের প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
সংবাদ সম্মেলনে আলহাজ্ব হোসেইন আহমদ বলেন, আমার পারিবারিক বিভিন্ন সমস্যার কারনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতায় চেয়ারম্যান পদে প্রচারণায় অংশ নিয়েছিলাম। প্রচারণার সময় জৈন্তাপুর উপজেলার সর্বস্থরের জণগনের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি।
তিনি আরও বলেন, পারিবারিক নানা সমস্যার কথা বিবেচনা করে এবং আমার একই গ্রামে দুইজন প্রার্থী হওয়ার কারনে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমি নির্বাচন থেকে সরে দাড়ালেও অত্র অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাবো।
এই অঞ্চলের মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামে অতীতের মত আমি আগামী’র পথচলায় জনগনের পাশে আছি এবং থাকবো। তিনি ভবিষ্যতে জৈন্তাপুর বাসীর সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হায়দর আলী, সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শহর উল্লাহ, হাফিজ আনোয়ার হোসেইন, হাফিজ নজরুল ইসলাম, ছাত্রনেতা নূরুল ইসলাম ও তাপশ শর্মা( টিপু)।
উল্লেখ: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সিলেটসংবাদ/হা




