ষুক্তরাজ্য প্রবাসী শাহ আবিদ আলী ওরফে মকদ্দুস আলী ইন্তেকাল করিয়াছেন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৪, ৬:০১ অপরাহ্ণ
নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের মোকামপাড়া গ্রামের প্রবাসী ও সিলেট নগরীর রায় নগরের আবাসিক এলাকার শাহ মন্জিলের বাসিন্দা। বর্তমানে যুক্তরাজ্যের বার্মিংহামের বসবাসরত শাহ আবিদ ওরফে মকদ্দুস আলী (৭০) লন্ডন সময় গতকাল সন্ধ্যা ৬ টায় বার্মিংহামের হার্টল্যান্ড হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজীউন) মৃত্যু কালে স্ত্রী,২ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, মহান স্বাধীনতা যুদ্ধের সংগঠক শাহ আবিদ আলী ওরফে মকদ্দুস আলী গত ১৬ই মে হার্ট এট্যাক করে উক্ত হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
যুক্তরাজ্য প্রবাসী শাহ আবিদ আলী ওরফে মকদ্দুস আলী মৃত্যুর সংবাদটি জানিয়েছেন দেশে তার চাচাত ভাই গীতি কবি ও লেখক শাহ আলমগীর।




