দেবাশীষ দেবুর মায়ের মৃত্যুতে অধ্যাপক ডা.স্বপ্নীলের শোক
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ণ
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক, ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক দেবাশীষ দেবুর মা সীমা রানী পালের (৬০) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল।
এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সোমবার (২২ এপ্রিল) রাত সোয়া ৯টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সীমা রানী পাল মারা যান। তিনি অগ্নাশয়ে ক্যান্সারে ভূগছিলেন।
সিলেটসংবাদ/হা




