আল মদিনা একাডেমিতে বর্ণিল আয়োজনে স্বাধীনতা দিবস পালিত
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৪, ৭:০৯ অপরাহ্ণ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার স্থানীয় নরসিংপুরে আল মদিনা একাডেমিতে যথাযোগ্য মর্যাদায় এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়।
মহান এই দিবসটি উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানকে স্বাধীনতা দিবসের আমেজে সুসজ্জিত করা হয়। এ উপলক্ষে ক্বেরাত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কণ, দেশের গান, বক্তৃতা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ ২৬ মার্চ মঙ্গলবার সকালে একাডেমি মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন একাডেমির পরিচালক রফিকুর রহমান, ভাইস প্রিন্সিপাল গোলাম সামদানী সুমন।
টেজ্রারার তোফাজ্জল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক জুয়েল আহমদ, জাবেদুল হাসান, ইয়াকুব আল হাসান, নিলুফা ইয়াসমিন, রুমেনা বেগম, ফেরদৌসী খানম, আফসারা বেগম তামান্না, হানিফা জান্নাত বুশরা, নাসিমা আক্তার, মুন্না আক্তার, রাশেদা বেগম, সাদিয়া আক্তার, মাওলানা সিরাজুল ইসলাম, দারুল ইহসান মডেল মাদরাসার শিক্ষক হাফেজ সাইদুর রহমান, তৌহিদুল ইসলাম, খালেদুর রহমান মিলাদ, মাজহারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে একাডেমির শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
সিলেটসংবাদ/হা




