ইফতার মাহফিল ও সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৪, ৯:১৩ অপরাহ্ণসভাপতি-মো: শমশের আলী,সাধারণ সম্পাদক-মো: ছায়াদ মিয়া,সাংগঠনিক সম্পাদক,আনোয়ার হোসাইন।
সিলেটে বসবাসরত দোয়ারা বাজার উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত সংগঠন “সিলেটস্থ দোয়ারাবাজার সমিতি” এর পুর্নাঙ্গ কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল সিলেটের অভিজাত হোটেল রেইনবো গেস্ট হাউসে অনুষ্ঠিত হয়।
মুফতি মাওলানা মোঃ আব্দুস সালাম”র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মো: শমশের আলীর সভাপতিত্বে মো: ছায়াদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের অন্যতম উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ জনাব ইদ্রিস আলী (বীর প্রতীক),আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যক্ষ জনাব মোঃ ফরিদ উদ্দিন, জনাব দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, জনাব মোঃ আব্দুল হান্নান, জনাব মহিতোষ মজুমদার বসু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যতম উপদেষ্টা অধ্যক্ষ জনাব আবুল কাশেম, উপদেষ্টা ও পুলিশ কর্মকর্তা জনাব অকিল উদ্দিন আহমেদ ও জনাব এম এ রহিম, উপদেষ্টা ও সাবেক সভাপতি, দোয়ারাবাজার সমিতি।
উক্ত সাধারণ সভা ও ইফতার মাহফিলের শেষ পর্যায়ে সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উক্ত সংগঠনের সম্মানিত উপদেষ্টা অধ্যক্ষ জনাব মো: ইদ্রিস আলী বীরপ্রতীক।
নব নির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ শমশের আলী,সিনিয়র সহসভাপতি জনাব মহিতোষ মজুমদার বসু,সহসভাপতি জনাব আব্দুল হান্নান,জনাব আব্দুল আওয়াল,জনাব মোঃ আতিকুর রহমান, জনাব মোঃ ছয়ফুল আলম, জনাব মোঃ সফিকুল ইসলাম শফিক, জনাব মোহন লাল দাস মৃদুল, জনাব মোঃ আবু ইউসুফ, জনাব মোঃ আবুল কালাম আজাদ, জনাব মোঃ ছাইফুদ্দিন আহমদ দিদার, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ছায়াদ মিয়া, সহ সাধারণ সম্পাদক জনাব আব্দুল বাছিত, জনাব মোহাম্মদ ইসমাইল মিয়া , জনাব মোঃ তাইবুর রহমান, অর্থ সম্পাদক জনাব মোঃ মনির হোসেন , সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান, প্রভাষক জনাব সুভাষ চন্দ্র, জনাব মোঃ হারুন অর রশিদ, জনাব মোঃ জাহান আলী,মোঃ মিনার উদ্দিন,মোঃ শফিকুল ইসলাম,মোঃ বাহার উদ্দিন, মোঃ জহিরুল ইসলাম নাহিদ, এম এইচ আদর,দপ্তর সম্পাদক জনাব মোঃ সেলিম আহমদ,সহ দপ্তর সম্পাদক মোঃ এহছানুল হক সজীব, প্রচার সম্পাদক জনাব মোঃ জাফর আলী, সহ প্রচার সম্পাদক মোঃ ইয়াকুব আলী, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মোঃ আলমগীর হোসেন ,সহ সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মোঃ সাদিকুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব মোঃ করম আলী,সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা,ক্রীড়া সম্পাদক মোঃ নুরুল হক,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইজ্ঞিনিয়ার আব্দুর রহিম,সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইজ্ঞিনিয়ার মোঃ ফয়জুল ইসলাম , সমাজ কল্যাণ সম্পাদক জনাব মোঃ আব্দুল জব্বার, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মাওলানা মুফতি মোঃ আব্দুস সালাম,সহ ধর্ম বিষয়ক সম্পাদক প্রভাকর ভট্টাচার্য্য, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আজিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক জনাব এডভোকেট মোহাম্মদ আকমল খান, মহিলা বিষয়ক সম্পাদক জনাব মমতাজ বেগম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডাঃ সালমা
নির্বাহী সদস্য জনাব ছালেহা বেগম , শেখ মোঃ আবুল হোসাইন, হাফিজুর রহমার চৌধুরী (মোসাদ্দেক), দেওয়ান আশিদ রাজা চৌধুরী,জাবেদ নকিব, মোহাম্মদ নৌশাদ আলী সবুজ,আইনুল হক,মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল মালেক, মো: ফয়জুল হক প্রমুখ।
উল্লেখ্য উক্ত কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ ছায়াদ মিয়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
পরিশেষে সভাপতি জনাব মো: শমশের আলী নির্বাচিত সকল কে অভিনন্দন, শুভেচছা জ্ঞাপন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।




