বাপাকা’ সিলেট জেলা শাখা কমিটির দায়িত্ব গ্রহণ
সৈয়দ রাসেল আহমদ
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ
বাংলাদেশ ইউপি হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর এসোসিয়েশন (বাপাকা) সিলেট জেলা শাখার অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন নবগঠিত কমিটির সদস্যরা।
নজরুল ইসলামকে সভাপতি ও সাগর আহমদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর এসোসিয়েশন সিলেট জেলা শাখার ২৭ সদস্যের পূণর্গঠিত কমিটির দায়িত্ব গ্রহণ ও চার বছর পূর্তিতে পূণর্মিলন অনুষ্ঠান সিলেট সদর উপজেলার খাদিপাড়া ইউনিয়ন পরিষদ এর অন্তর্গত রেইন অর সাইন রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার এ অনুষ্ঠিত হয়েছে ।
এতে সভাপতির দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম। সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাধীন গোলপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ এর হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মিজ প্রিয়াংকা বনিক ও বালাগঞ্জ উপজেলাধীন ০৫ নং বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর নিরদ দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাপাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ খালিদুল ইসলাম সজিব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল হাছান হাসি, বাপাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ইব্রাহীম আজম বকসী, বাপাকা গাজীপুর শাখার সভাপতি নুরে আলম ও বাপাকা গাজীপুর শাখার সাধারণ সম্পদাক মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট জেলার ইউপি হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর বৃষ্টি চৌধুরী, বর্তমান পূণর্গঠিত কমিটির সাধারণ সম্পাদক সাগর আহমদ জুয়েল, কোষাধ্যক্ষ মোঃ ফয়েজ আহমদ, সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ, সঞ্জয় চক্রবর্তী, বাপাকা সিলেট জেলা শাখার সাবেক সভাপতি মাহমুদুর রহমান তারেক, রাজিব রায়, হাবিবুর রহমান প্রমুখ।
সদ্য সভাপতির দায়িত্ব পাওয়া নজরুল ইসলাম তার বক্তব্যে তাকে সভাপতি নির্বাচন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।নবসৃষ্ট পদ হওয়ায় কিছু সমস্যা ও তার সমাধানের কথা তুলে ধরেন।
উল্লেখ্য যে সিলেটে দ্বিতীয়বারের মত বাপাকা জেলা কমিটি গঠন করা হয়।




