জীবনে প্রতিষ্ঠিত হতে শিক্ষার্থীদের নেতৃত্বের গুন অর্জন করতে হবে: ভিসি ড. জহিরুল হক
ফাইজা রাফা
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “জীবনে প্রতিষ্ঠিত হতে শিক্ষার্থীদের নেতৃত্বের গুন অর্জন করতে হবে। একটি প্রতিষ্ঠান তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে সঠিক ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে। মেট্রোপলিটন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদানের পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্বের গুনাগুন জাগ্রত করতে অগ্রাধিকার দিচ্ছে।” ফলে এখান থেকে শিক্ষা সম্পন্ন করে তারা নিজ নিজ কর্মস্থলে নেতৃত্ব দিচ্ছেন।
৩ মার্চ রবিবার দুপুর ১২ টায় প্রফেসর এম হাবিবুর রহমান হলে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইংলিশ সোসাইটি আয়োজিত ‘ফাউন্ডেশন ইন লিডারশিপঃ বিল্ডিং ইওর কোর স্কিলস’ শীর্ষক কর্মশালাইয় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের তিনি উপরোক্ত মন্তব্য করেন।
ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অনীক বিশ্বাসের সভাপতিত্বে এবং শিক্ষার্থী সুমাইয়া ও শ্বেতপর্নার সঞ্চালনায় অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালাইয় কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন ইংলিশ অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী আমান সুলাইমান। তিনি লিডারশীপের বিভিন্ন ধাপ এবং এর সঙ্গে মানুষের মৌলিক দক্ষতা উন্নয়নের সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও কী-নোট স্পীকারকে ক্রেস্ট প্রদান করে স্বাগত জানান ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অনীক বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার আব্দুল্লাহ আল মাসুদ, ইংলিশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ কে এম নাহিদ, সাধারন সম্পাদক তানজিনা রহমান, সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জুমানা রব চৌধুরী, প্রমূখ।
সিলেটসংবাদ/হা




