সংক্ষিপ্ত সফরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া যাচ্ছেন অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ৯:১১ অপরাহ্ণ
১৪ দিনের সংক্ষিপ্ত সফরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া যাচ্ছেন সিলেট জেলা দায়রা জজ আদালতের এপিপি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী। তিনি আগামীকাল ১৭ ফেব্রুয়ারী দেশ ত্যাগ করবেন এবং সফর শেষে আগামী ২৯ ফেব্রুয়ারী দেশে ফিরবেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
সিঙ্গাপুর ও মালয়েশিয়া অবস্থানকালে তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ঐতিহাসিক স্থানসমূহে যাবেন বলে তিনি জানান। এছাড়া মালয়েশিয়া ও সিংগাপুরে অবস্থানরত নিজ এলাকার সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সকলের খোঁজ খবর নিবেন।
অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদস্য ও তার নিজ এলাকা ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি এবং কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সিকডে/হান্নান




