ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের নতুন চেয়ারম্যান ড. মো. নাহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ
ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে যোগাদান করেছেন সহযোগী অধ্যাপক ড. মো. নাহিদুল ইসলাম। গত ১ ফেব্রুয়ারি ২০২৪ তিনি আইন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ৬ ফেব্রুয়ারি ২০২৪ তিনি অত্র বিভাগের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর আইন বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. নাহিদুল ইসলাম আইন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে তাকে নিয়োগপ্রদান ও চেয়্যারমান হিসেবে দায়িত্ব প্রদানে ফেনী ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ জামালউদ্দীন আহমদ মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এছাড়াও তিনি আইন বিভাগের গৌরব ও মর্যাদা সমুন্নত রেখে বিভাগের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন এবং উক্ত লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ড. নাহিদ তার দীর্ঘ কর্মজীবনে প্রাইম ইউনিভার্সিটির আইন বিভাগের সিনিয়র প্রভাষক ও চেয়ারম্যান, গণ বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগের সহকারী অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এর আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট এর আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর আইন ও বিচার বিভাগের খন্ডকালীন শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন।
শিক্ষা/হা




