পরিবর্তিত বিশ্বব্যবস্থায় টিকে থাকতে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই: ভিসি ড. জহিরুল হক
ফাইজা রাফা
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ৩:১২ অপরাহ্ণ
দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “পরিবর্তিত বিশ্বব্যবস্থায় টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই। সেজন্য প্রয়োজন যুগোপযোগী পাঠদান পদ্ধতি। মানসম্মত, যুগোপযোগী এবং অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে পাঠদানে ডিজিটাল টুলস ব্যবহার করা অবশ্যম্ভাবী।”
গত ৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির কনফারেন্স হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ইউজ অফ ডিজিটাল টুলস ইন টিচিং- লার্নিং এন্ড এসেসমেন্ট’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক ড. রমা ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক দেবাশিষ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমদ ও স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স এর ভারপ্রাপ্ত ডিন মোঃ মাসুদ রানা।
উক্ত কর্মশালায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রোনিক ইঞ্জিনিয়ারিং,সফটওঁইয়্যার ইঞ্জিনিয়ারিং,অর্থনীতি, ইংরেজী, আইন ও বিচার এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধানসহ ৩৬ জন শিক্ষক অংশগ্রহন করেন। সফলভাবে কর্মশালা সম্পন্নকারী শিক্ষকগন পরবর্তিতে নিজ নিজ বিভাগের শিক্ষকদের নিয়ে একই বিষয়ের উপর পৃথক কর্মশালার আয়োজন করবেন। এভাবে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক পাঠদানে বিভিন্ন ডিজিটাল টুলস সফলভাবে ব্যবহারে উদ্যোগী হবেন বলে জানান আইকিউএসির অতিরিক্ত পরিচালক দেবাশিষ রায়।
সিলেটসংবাদ/হান্নান




