তালামীযে ইসলামিয়া রহিমপুর শাখার”ইসলামী সমাজ বিনির্মাণে ছাত্র সমাজের করণীয়” শীর্ষক সেমিনার সম্পন্ন
বিশ্বনাথ সংবাদদাতা
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ৯:০২ অপরাহ্ণ
সিলেটর বিশ্বনাথ উত্তর উপজেলা তালামীযে ইসলামিয়া রহিমপুর আঞ্চলিক শাখার উদ্যোগে “ইসলামী সমাজ বিনির্মাণে ছাত্র সমাজের করণীয়” শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ”জুমা।রহিমপুর ইয়াকুবিয়া হাফিজিয়া মাদরাসায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র বিশ্বনাথ উত্তর উপজেলাধীন খাজাঞ্জী পূর্ব ইউনিয়নের রহিমপুর আঞ্চলিক শাখা কর্তৃক”ইসলামী সমাজ বিনির্মাণে ছাত্র সমাজের করণীয়” শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ প্রশিক্ষণ সম্পাদক ছাত্রনেতা বায়েজিদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্বনাথ উত্তর উপজেলা তালামীযের সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি কামরান আহমদ।
শাখার সহ-সভাপতি তানভীর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমদের পরিচালনায় মোহাম্মদ মিজানুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন শাখার সহ প্রশিক্ষণ সম্পাদক মিজান আহমদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন তাছমির হোসাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন খাজাঞ্জী পূর্ব ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি আফজল হোসাইন, সাধারণ সম্পাদক জিহান আহমদ, রহিমপুর পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এনামুল হক, খাজাঞ্জী পূর্ব ইউনিয়ন তালামীযের অর্থ সম্পাদক সায়েফ আহমদ, হরিপুর আঞ্চলিক শাখার সভাপতি ফারহান মুহাম্মদ রাহি, বন্ধুয়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সাজুল আহমদ, সোনাপুর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সাইদুল হাসান, রহিমপুর আঞ্চলিক শাখার দায়িত্বশীলবৃন্দ প্রমূখ।
সিলেটসংবাদ/হান্নান




