ভাষার মাস বরণে থিয়েটার মুরারিচাঁদ’র বর্ণমালার মিছিল
স্টাফ রিপোর্ট:
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ পূর্বাহ্ণ
ফেব্রুয়ারি মানেই বাংলা ভাষার মাস। এ মাসেই আমাদের প্রাণের ভাষা বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদা দানের জন্য লড়াই করেছিল বাংলার দামাল ছেলেরা। মহান ভাষার এ মাসকে বরণ করে নিতে মুরারিচাঁদ কলেজে অন্যতম সাংস্কৃতিক থিয়েটার মুরারিচাঁদ আয়োজন করে বর্ণমালার মিছিল।
১লা ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ১১ টায় মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাসের জারুল তলা থেকে বর্ণমালার মিছিলটি শুরু হয়। এ উপস্থিত ছিলেন কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ, মুরারিচাঁদ কলেজের সম্মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক প্রফেসর তোফায়েল আহম্মদ, থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোছাম্মৎ জেবিন আক্তার।
আরও উপস্থিত ছিলেন, থিয়েটার মুরারিচাঁদ’র সভাপতি রিংকু মালাকার, সাধারণ সম্পাদক জুয়েল কান্তি দাসসহ থিয়েটার কর্মীদের সাথে উপস্থিত ছিলেন মোহনা সাংস্কৃতিক সংগঠন, মুরারিচাঁদ কবিতা পরিষদ, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি, ধ্রুবক ক্লাব এবং এমসি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বর্ণমালার মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করে শহিদ মিনারে শেষ হয় তারপর ভাষা শহিদ স্মরণে বক্তব্য প্রদান করেন মান্যবর অধ্যক্ষ মহোদয়। এবং শহিদ মিনারে কবিতা, সংগীত, আবৃত্তি পরিবেশন করে থিয়েটার মুরারিচাঁদ’র শিল্পীরা।
সিলেট/আবির




