সিলেটে ঢাকার নজরুল একাডেমির সাধারন সম্পাদক মিন্টু রহমানের সাথে মতবিনিময়
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৪, ১:১৯ অপরাহ্ণ
নজরুল একাডেমি সিলেট কর্তূক আয়োজিত নগরীর ঢাকাস্থ নজরুল একাডেমির সাধারন সম্পাদক মিন্টু রহমান কে সংবর্ধনা প্রদান ও মত বিনিময় সভা শুক্রবার (২৬ ) জানুয়ারি সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নজরুল একাডেমীর নির্বাচিত সদস্য সমাজ সেবক জুলকার নাইন এর সঞ্চালনায় সংবর্ধনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নজরুল একাডেমীর সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন।
সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নজরুল একাডেমীর অধ্যক্ষ হিমাংশু বিশ্বাস,বিশিষ্ঠ রাজনীতিবিদ তপন মিত্র, ফয়সল ইউসুফ, শামসুল আলম সাঈদ,খলিলুর রহমান খোখন, মনজুর কাদির শাফি,কবি সুয়েজ হোসেন,কবি আলাউদ্দিন আলম, ,শিক্ষক সুকমল সেন, কন্ঠ শিল্পী শিবির আহমদ,সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম আরও উপস্থিত ছিলেন ,রূয়েব আহমদ,মেহেদী হাসান এমিলি,প্রমুখ।
সংবর্ধনা ও মতবিনিময় শেষে একই স্থানে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেটসংবাদ/হান্নান




