কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৪, ৩:৫৭ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী অরাজনৈতিক ছাত্র সংগঠন ” কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ)” এর ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলার এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজে কেক কেটে সংগঠনটির জন্মদিন পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জনাব হুমায়ূন কবির মুছব্বির,এম.সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, শের তরিকুল ইসলাম, সাংবাদিক আকবর রেদোয়ান মনা, কবির আহমদ, ফারুক আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক আবদুল মুকিত,সহ- ক্রীড়া সম্পাদক শাহিন আলম, শহিদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক ইশতিয়াক মাহমুদ জুয়েল, শাখা কমিটির: সাইফুল ইসলাম, শাহিন, সায়মন,নূর আহমদ, নাজমুল, জাকারিয়া প্রমুখ।
সিলেটসংবাদ/হান্নান




