মাটি উত্তলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করবে পুলিশ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৪, ৭:০৪ অপরাহ্ণ
মাটি উত্তলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করবে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গোলাপগঞ্জের বাঘা ইউনিয়ন দিন দিন যেন অবৈধ ব্যাবসায়ীদের রাজত্ব হয়ে উঠছে।
দীর্ঘদিন থেকেই উপজেলার বাঘা ইউনিয়নে বালু খেকু ও মাটি খেকুরা অবৈধভাবে নদী থেকে বালু উত্তলন ও ফসলি জমি থেকে মাটি কেটে আসছে। তাদের এমন কর্মকাণ্ডে বাঘা ইউনিয়নের হাতিমনগর এলাকা যেন অবৈধ মাটি ব্যবসায়ীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে।
দিনদুপুরেই চলছে এমন অবৈধ কার্যক্রমের মহা কর্মযজ্ঞ।
এসব বিষয়ে স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে,তবে এতে কর্নপাত করছে না অবৈধ মাটি ব্যবসায়ীরা।
স্থানীয়দের দাবি,এবিষয়ে ভূমি কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে মৌখিক অভিযোগ জানিয়েও কোন ফল মেলেনি। অভিযোগ আছে পুলিশ অভিযানে আসার আগেই খবর পেয়ে যায় মাটি খেকুরা। তখন তড়িঘড়ি করেই তারা সটকে পড়ে। যার কারণে অভিযান সফল হয়নি এখন পর্যন্ত।
১২ জানুয়ারি (শুক্রবার) স্থানীয় কেউ একজন গোলাপগঞ্জ মডেল থানায় ফোন কলে মৌখিক অভিযোগ জানালে অভিযান পরিচালনার জন্য একটি পুলিশ টিম পাঠাচ্ছেন এমনটাই জানা গিয়েছিলো।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিনের সাথে যোগাযোগ করলে তিনি অভিযান পরিচালনা প্রস্তুতির বিষয়টি নিশ্চিতও করেন। পাশাপাশি তিনি অবৈধভাবে মাটি উত্তলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথাও জানান।
তবে অভিযান শুরু পরিকল্পনা সম্পন্ন করে স্পটে আসার আগেই খবর পৌছে যায় মাটি খেকুদের কাছে। তখন তড়িঘড়ি করেই তারা সটকে পড়ে।
এ খবরটি কিভাবে প্রকাশ হলো এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার মিডিয়া অফিসার এস আই পার্থ সারথি দাস। তিনি বলেন ওসি স্যার সবাইকে সতর্ক করেছেন এবং মাটি উত্তলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার আদেশ দিয়েছেন।




