নসকস মেধাবৃত্তি পেলেন আল মদিনা একাডেমির ৭ শিক্ষার্থী
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ
সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) আয়োজিত ৩২তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা’২০২৩ -এ অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে আল মদিনা একাডেমির ৭ জন শিক্ষার্থী।
ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ জন শিক্ষার্থী নসকস বৃত্তি লাভ করেন।
গত বৃহস্পতিবার ( ৪ জানুয়ারি) নসকস মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত ফলাফল অনুযায়ী আল মদিনা একাডেমি হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে-
পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুল- ফাইজা জান্নাত নওরিন, শিরহাতুল সারওয়ার রাহী, সাঈদ জাকারিয়া, সৈয়দ মোহাম্মদ সাদী ও মোশাররফ হোসেন বুরহান।
অষ্টম শ্রেনিতে ট্যালেন্টপুল- মাহজুবা রহমান সামিয়া ও শাহরিয়ার নাহির।
এছাড়াও আল মদিনা একাডেমির ৪ জন কৃতি শিক্ষার্থী মোশারফ হোসেন বোরহান ও সাঈদ জাকারিয়া (পঞ্চম),মাহজুবা রহমান সামিয়া ও শাহরিয়ার নাহির (অষ্টম) শ্রেনী হতে জাতীয় মাসিক শিশু কিশোর পত্রিকা কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
শিক্ষা/হান্নান




