সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়ার মায়ের মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শোক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৩, ৯:১৩ অপরাহ্ণ
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এমদাদুর রহমান চৌধুরী জিয়ার মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নেতৃবৃন্দ।
বুধবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মরহুমার বিদ্বেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এমদাদুর রহমান চৌধুরী জিয়ার মা গত সোমবার (৪ ডিসেম্বর) রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।




