সিলেটে রেললাইনে কাটা পড়ে অজ্ঞাতনামা যুবকের মৃত্যু
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৩, ২:৫৩ অপরাহ্ণ
সিলেটে রেললাইনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় মোগলাবাজার থানাধীন পারাইরচক ট্রাক টার্মিনালের বিপরীতে রেল লাইনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামুসদ্দোহা ।
তিনি বলেন, মৃতদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে নাম পরিচয় জানা যায়নি।ওই যুবক মানসিক সাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের ধারণা।
সিলেটসংবাদ/হান্নান




