আব্দুল বাছিরের মৃত্যুতে অ্যাড. শাহজাহান চৌধুরীর শোক
সিকডে
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ণকোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ উপজেলার প্রবীণ মুরব্বি আব্দুল বাছির রবিবার (১৯ নভেম্বর) রাতে সিলেট শহরের প্রাইভেট একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ আদালতের এপিপি অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী।
আজ বুধবার এক শোকবার্তায় শাহজাহান চৌধুরী বলেন, মরহুম আব্দুল বাছির কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ছিলেন। তিনি উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করার পাশাপাশি অনেক সামাজিক ও উন্নয়নমূলক কাজ করেছেন।
অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেটসংবাদ/হা





