একজনকে আটকাতে ৩ জন কাউন্সিলর প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : 20 June 2023, 2:13 AMসিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মাত্র একদিন বাকি,এরই মধ্যে সবধরনের প্রচার প্রচারণা শেষ হয়েছে। ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে মুখিয়ে আছেন।
সিসিকের ৩১ নাম্বার ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।তার মধ্যে ঘুড়ি মার্কা নিয়ে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন ইউনুস আহমদ। জানা যায়,এক ইউনুসের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ৭ জনের মধ্যে তিনজনই নির্বাচন করছেন শুধুমাত্র ইউনুসকে আটকানোর জন্য।
ইউনুস এর আগে দুইবার একই ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন,প্রথমবার ৩৭ ভোটের জন্য জয়লাভ করতে পারেননি,এর পরের বার মাত্র ১৭ ভোটের জন্য পরাজিত হন।
জানা যায়,প্রতিবার ইউনুসকে পরাজিত করতে তারই আশপাশের কিছু মানুষ দুএকজন প্রার্থী বাছাই করে রাখেন,এবং নির্বাচন আসলেই ইউনুসের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেন। এমনকি বড় অংকের টাকা খরচ করা হয় ইউনুসের বিরুদ্ধে কাজ করার জন্য।
ধারণা করা হয়,পারিবারিক কোন পুরোনো শত্রুতা থেকে এমন কাজ করছে তারা।
জানা গিয়েছে এবারও ইউনুসকে পরাজিত করতে মাঠে তিনজন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। নিজেরা জয়ী হবেন এমন চিন্তা না করলেও ইউনুসের পরাজয়ে যেন তারা মহাখুশি, আর এভাবেই প্রতিবার জয়ের দারপ্রান্তে গিয়েও পরাজিত হচ্ছেন তিনি।
এ বিষয়ে ইউনুসের সাথে কথা বললে তিনি বলেন, আমার ভাগ্যে থাকলে কেউ আমাকে আটকাতে পারবে না। জনগণ আমাকে বিশ্বাস করে তাই প্রতিবার আমাকে ভোট দেয়,যার কারণে আমি জয়ের দারপ্রান্তে যেতে পেরেছি। তবে ভাগ্য হয়তো সহায় ছিলো না,তাই জয়লাভ করিনি। তবে এবার তিনি আশাবাদী।পাশাপাশি তিনি তার ওয়ার্ডের ভোটারদের কাছে আকুতি জানিয়ে বলেন,আমার সাথে প্রতিবার কি করা হয় তা আপনারা জানেন,আপনার চাইলে সব ষড়যন্ত্র উপড়ে দেয়া সম্ভব। আমাকে একবার সুযোগ দিন,যদি আপনাদের সেবা না করতে পারি,তাহলে আর কখনো নির্বাচনে অংশগ্রহণ করব না।
তবে ভোট জরিপে জানা যায়,এমনিতেই সুবিধাজনক অবস্থানে রয়েছেন ইউনুস,ওয়ার্ডে ইতিমধ্যে আলোড়ন তুলেছেন তিনি। ৩১ নাম্বার ওয়ার্ডে যেকয়জন প্রার্থীকে ঘিরে আলোচনা হচ্ছে তারমধ্যে অন্যতম হচ্ছেন ইউনুস। ভোটাররাও ইউনুসকে ঘিরে ব্যপক আগ্রহ দেখাচ্ছেন।
সৈ/সিলেটের কন্ঠ/ঘ.





