৯৯৯-এ ফোন পেয়ে খাদে পড়া ট্রাকচালককে বাঁচাল ফায়ার সার্ভিস
সিকডে
প্রকাশিত হয়েছে : 02 September 2026, 7:17 PM
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একটি ফোনকলই বাঁচিয়ে দিল একজন ট্রাকচালকের জীবন। সিলেটের বিয়ানীবাজারে মুখোমুখি সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া একটি ডাম্পট্রাকের ভেতরে আটকা পড়েছিলেন চালক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিয়ানীবাজারে থানাধীন টিকরপাড়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ৯৯৯ কর্তৃপক্ষ জানায়, টিকরপাড়ার জায়গীরদার বাজারসংলগ্ন সিলেট-বিয়ানীবাজার সড়কে একটি মিনি-ট্রাক ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি যানই সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ডাম্পট্রাকের চালক গাড়ির ভেতরে আটকা পড়েন।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধারের অনুরোধ জানান। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল শিল্পী খাতুন। মুহূর্তের মধ্যেই বিষয়টি সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সঙ্গে সমন্বয় ও তদারক করেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন। এই দ্রুত সমন্বয়ের ফলেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল।
খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও বিয়ানীবাজার থানার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে গাড়ির ভেতর আটকে থাকা ডাম্পট্রাকের চালক আশিকুর রহমানকে (৪৫) জীবিত উদ্ধার করা হয়। পরে আহত আশিকুর রহমানকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া সাব অফিসার আকরামুল ইসলাম ৯৯৯ কর্তৃপক্ষকে উদ্ধার ও আহত চালককে হাসপাতালে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
এম এইচ আ



