ওসমানী থেকে ডানা মেললো বিদেশি উড়োজাহাজ
সিকডে
প্রকাশিত হয়েছে : 01 September 2026, 7:51 PM
প্রায় আট বছর পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডানা মেললো বিদেশি উড়োজাহাজ। মঙ্গলবার থেকে সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ওমানভিত্তিক এয়ারলাইন্স ‘সালাম এয়ার’।
সপ্তাহে তিন দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে বিদেশি এয়ারলাইন্সটি। এর মাধ্যমে বাংলাদেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর তথা ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে ফ্লাইট পরিচালনাকারী প্রথম বিদেশি বিমান সংস্থা হিসেবে রেকর্ড গড়লো ‘সালাম এয়ার’।
‘সালাম এয়ার’র সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩৫ মিনিটে মাস্কাট থেকে সালাম এয়ারের একটি উড়োজাহাজ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। ওই ফ্লাইটে ১৩৩ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। ওসমানী বিমানবন্দরে পৌঁছার পর উড়োজাহাজটিকে ‘ওয়াটার ক্যানন স্যালুট’ প্রদান করে স্বাগত জানায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে ওসমানী বিমানবন্দরে অভিষিক্ত হয় বিদেশি এয়ারলাইন্সটি।
সেলিম আল রাজি আরও জানান, সকাল ৮টা ৪৫ মিনিটে পূর্ণ আসন যাত্রী নিয়ে উড়োজাহাজটি মাস্কাটের উদ্দেশ্যে ওসমানী থেকে উড্ডয়ন করে। ওই ফ্লাইটে ২৩৩ জন যাত্রী ও ৭ ক্রু ছিলেন।Maps
উদ্বোধনী ফ্লাইট হিসেবে ‘সালাম এয়ার’র উদ্যোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেটের এরিয়া ইনচার্জ সেলিম আল রাজির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ‘সালাম এয়ার’র চিফ কমার্শিয়াল অফিসার স্টিভ অ্যালেন।
বিশেষ অতিথি ছিলেন- ওমান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ফাতিহা আহমেদ আল বালুশি।
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমেদ, সালাম এয়ারের এরিয়া ম্যানেজার সাজিদ খান, কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ রাজন এবং সালাম এয়ারের বাংলাদেশ পার্টনার জিএসএ এর ব্যবস্থাপনা পরিচালক এম. এ. লতিফ শাহরিয়ার জাহেদি।
এদিকে, প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে ওসমানী বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করেছিল ‘ফ্লাই দুবাই’। ২০১৫ সালের ১ এপ্রিল থেকে সিলেট-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ারলাইন্সটি। শুরুতে সপ্তাহে ৫ দিন ফ্লাইট পরিচালনা করলেও পরে যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিদিনই ‘ফ্লাই দুবাই’র ফ্লাইট ওঠানামা করত ওসমানীতে। কিন্তু নিজেদের সমস্যার কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে এয়ারলাইন্সটি ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। এরপর আর কোন বিদেশি এয়ারলাইন্স ওসমানী থেকে ফ্লাইট পরিচালনা করেনি। ৮ বছর পর বিদেশি এয়ারলাইন্স হিসেবে ওসমানী থেকে ফ্লাইট চালু করল ‘সালাম এয়ার’।
এম এইচ আ



