এমসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের স্মৃতিচারণ ও প্রীতি সম্মেলন
মাহবুবুর রহমান শাকিব, এমসি কলেজ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : 02 September 2026, 6:44 PM
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের ৪৮তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিচারণ ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৬২০৬ নম্বর কক্ষে রাষ্ট্রবিজ্ঞান ফোরামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আসিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ আচার্য্য, মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক শোয়েব আহমদ খান, মৌসুমী আফরোজ, মো. আকছানুল হক এবং প্রভাষক মাসুমা আক্তার তন্বী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার্স ফাইনালের শিক্ষার্থী মইনুল হাসান (আবির) ও ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা জুই। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাস্টার্স ফাইনালের শিক্ষার্থী মাহমুদুল হাসান, অনার্স চতুর্থ বর্ষের সৌম চৌধুরী, অনার্স তৃতীয় বর্ষের হাসিন ইত্তিহাদ মাহি এবং নবীন শিক্ষার্থী ইয়াছিন তানহা তাহসিন।
পরে ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাঁদের শিক্ষাজীবনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন শাহাব উদ্দিন শিহাব, সারোয়ার মাহমুদ সুজন, সালেহ আহমদ শুভ, আয়েশা সিদ্দিকা মরিন ও মিসবাহ আহমেদ।
অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষাজীবনের বিভিন্ন স্মৃতি, বিভাগের সঙ্গে তাঁদের সম্পর্ক এবং পারস্পরিক সৌহার্দ্য নিয়ে আলোচনা করেন। দীর্ঘ শিক্ষাজীবনের নানা স্মৃতি ভাগাভাগি করে নেন ৪৮তম ব্যাচের শিক্ষার্থীরা।
আয়োজকেরা জানান, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বিভাগের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা ধরে রাখতেই এ আয়োজন করা হয়েছে।
এম এইচ আ



