স্ত্রীর সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন জাভেদ আখতার
সিকডে
প্রকাশিত হয়েছে : 01 September 2026, 8:22 PM
নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর-মন্তরে শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে হাতেগোনা যে কয়েকজন তারকা সেই সময় সরাসরি আন্দোলনে শামিল হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন— বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। অসুস্থ শরীর নিয়েই দিল্লির যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী শাবানা আজমির এ প্রতিবাদ কোনো নতুন ঘটনা নয় বলে জানান কিংবদন্তি কবি, গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। এমনকি স্ত্রীর সিদ্ধান্তে তিনি অবাক হননি, তাকে নিয়ে গর্বিত বলেও জানান এ বর্ষীয়ান চিত্রনাট্যকার।
জাভেদ আখতার বলেন, শাবানার জীবনে প্রতিবাদ কোনো নতুন বিষয় নয়। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে তার সরব হওয়ার ইতিহাস অনেক পুরোনো। তাদের সম্পর্ক তৈরি হওয়ার আগে থেকেই এ স্বভাব ছিল শাবানার। সে যখন লন্ডনে ছিল, তখন শাবানা ফোন করে তাকে বলে যে, সে দিল্লিতে প্রতিবাদে যোগ দিতে যাচ্ছে। তিনি বলেন, ও যখন বলল, তখনই বুঝেছিলাম যে, ও যাবেই। এটা বিবেকের ডাক। আমি একবারও ওকে আটকাইনি বা দ্বিতীয়বার ভাবতে বলিনি।এ বর্ষীয়ান চিত্রনাট্যকার বলেন, অতীতেও শাবানা জেগে উঠেছিল। এবারও ওকে কেউ আটকাতে পারবে না। আর ও গিয়ে ভালোই করেছিল। আমি ওকে নিয়ে গর্বিত।
শিক্ষার্থীদের সঙ্গে যন্তর-মন্তরের আন্দোলনে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। ২০ জুলাইয়ের বিক্ষোভে দিল্লি পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পর তার হাঁপানির সমস্যা শুরু হয়
। পরে তার শরীরে এইচ১এন১ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ফলে কয়েক দিনপর মুম্বাইয়ে আয়োজিত আরেকটি ছাত্র আন্দোলনে আর যোগ দিতে পারেননি অভিনেত্রী।
উল্লেখ্য, জাভেদ আখতার ও শাবানা আজমির সম্পর্ক তৈরি হয় ১৯৭০ সালের শেষ দিকে। তাদের সম্পর্ক যখন গড়ে উঠতে শুরু করে, সেই সময়ও সমাজের বিভিন্ন বিষয়ে সরব ছিলেন অভিনেত্রী। জাভেদ যে ঘটনাগুলোর কথা উল্লেখ করেছেন, তার মধ্যে রয়েছে ১৯৯৩ সালে মুম্বাইয়ের বস্তিবাসীদের ঘর ভেঙে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ। সেই আন্দোলনে ১৬ জনের সঙ্গে শাবানাকেও গ্রেফতার করা হয়েছিল।
এম এইচ আ



