হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সিকডে
প্রকাশিত হয়েছে : 21 May 2026, 5:58 PM
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪৮৮ জনে দাঁড়ালো।
বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত দেশে নতুন করে এক হাজার ৪২৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯ জন। আর নিশ্চিত হাম রোগী ৮ হাজার ২৭৫ জন।
এ পর্যন্ত ৪৬ হাজার ৪০৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪২ হাজার ৩৩৬ জন।
এম এইচ আ




