যুক্তরাজ্যে মর্যাদাপূর্ণ ‘Highest Volume Global 2026 (South Asia)’ সম্মাননা অর্জন করলো Mentors’ Education Ltd
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
আন্তর্জাতিক ইংরেজি ভাষা শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ British Council কর্তৃক আয়োজিত মর্যাদাপূর্ণ IELTS পার্টনার সম্মাননায় Highest Volume Global 2026 (South Asia) পুরস্কার অর্জন করেছে Mentors’ Education Ltd। দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে সর্বোচ্চ সংখ্যক IELTS পরীক্ষার্থী নিবন্ধনে অবদান রাখার জন্য এ সম্মাননা প্রদান করা হয়, যা প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য ও শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানটি যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন Mentors’ Education Ltd-এর Director & CEO অনিন্দ্য চৌধুরী।
৩০ বছর ধরে Mentors’ Education Ltd বাংলাদেশের একটি স্বনামধন্য ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। আন্তর্জাতিক উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নির্ভরযোগ্য পরামর্শ ও মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশব্যাপী আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে সারা দেশে Mentors’ এর অসংখ্য শাখা রয়েছে, যা শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।
এই অর্জনের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী ও অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
শিক্ষা/হা




