এবারের ঈদে অতিথিদের আপ্যায়নে রাখতে পারেন খাসির আখনি পোলাও
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
মাংস রান্নার জন্য: দেড় কেজি খাসির মাংস, পেঁয়াজ-আদা-রসুন ও কাঁচা মরিচ বাটা, টকদই, গরম মসলা গুঁড়া, তেল ও স্বাদমতো লবণ।
আখনি পানির জন্য: দেড় লিটার পানি, কয়েক টুকরো হাড়, শাহী জিরা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, তেজপাতা ও দারুচিনি।
পোলাওয়ের জন্য: ৫০০ গ্রাম বাসমতি বা পোলাও চাল, ঘি, মাওয়া, গুঁড়া দুধ, কিশমিশ, বাদাম কুচি, আলুবোখারা ও সেদ্ধ ডিম।
রান্নার পদ্ধতি
১।
মাংস তৈরি: প্রথমে খাসির মাংস ধুয়ে টকদই ও সব বাটা মসলা দিয়ে এক ঘণ্টা মেরিনেট করে রাখুন। এরপর সসপ্যানে তেল ও পেঁয়াজ কুচি ভেজে মাংস দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিন। রান্না শেষ হলে মাংস আলাদা পাত্রে তুলে রাখুন।
২।
আখনি পানি প্রস্তুত: অন্য একটি পাত্রে পানির সঙ্গে হাড় ও সব আস্ত গরম মসলা দিয়ে জ্বাল দিন। পানি কমে ১ লিটার হয়ে এলে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন।
৩। পোলাও দমে রান্না: এবার ধুয়ে রাখা চালের সঙ্গে ১ লিটার আখনি পানি, গুঁড়া দুধ ও গরম মসলা দিয়ে নাড়তে থাকুন। চাল ফুটে উঠলে কিশমিশ, বাদাম, আলুবোখারা ও বেরেস্তা দিয়ে দমে রাখুন।
১০ মিনিট পর ঢাকনা খুলে রান্না করা মাংস ও মাওয়া সাজিয়ে দিন। সবশেষে আরো ১৫ মিনিট মৃদু আঁচে দমে রাখলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আখনি পোলাও।




