সিলেট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত সাইফুল ইসলাম
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ণ
সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম। উড়োজাহাজ প্রতিকে তিনি ১৮ হাজার ৬৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাংবাদিক ওলিউর রহমান। তিনি টিয়া পাখী প্রতিকে ভোট পেয়েছেন ১১ হাজার ৮৫৮টি।
সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে রাতে এই ফল ঘোষণা করা হয়।
বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত।
সিলেট সদর উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮১ হাজার ৯২১। এরমধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ৪২০ ও নারী ভোটার ৮৭ হাজার ৫০০। আর তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।
সিলেটসংবাদ/হা




